নারায়ণগঞ্জ । শনিবার
১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ,
৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ডাকাতি-চুরির চক্রে বড় ধাক্কা
সিদ্ধিরগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান: ইয়াবাসহ আটক অন্তত ২০

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পুলিশের বিশেষ সাঁড়াশি অভিযানে ইয়াবাসহ ২০ জন আসামি গ্রেফতার হওয়ায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মাদক, ডাকাতি ও চুরির সঙ্গে জড়িত একটি সক্রিয় চক্রের বিরুদ্ধে এই অভিযানকে বড় সাফল্য হিসেবে দেখছে আইনশৃঙ্খলা বাহিনী।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (১৮ এপ্রিল) সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ একটি পরিকল্পিত বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে থানাধীন ১০নং ওয়ার্ডের চিত্তরঞ্জন এলাকা ও আশপাশের বিভিন্ন স্থানে একযোগে তল্লাশি চালানো হয়।

এ সময় ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ২ জনকে আটক করা হয়। একই অভিযানে ডাকাতির প্রস্তুতি মামলার ২ জন, চুরির মামলার ২ জন এবং অন্যান্য অপরাধে জড়িত আরও ১৪ জনসহ মোট ২০ জন আসামিকে গ্রেফতার করা হয়।
অভিযানকালে উদ্ধার করা ইয়াবা ট্যাবলেট জব্দ করে পুলিশ। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

জেলা পুলিশ সুপার জানান, “মাদক ও অপরাধ দমনে নারায়ণগঞ্জ জেলা পুলিশ জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

স্থানীয়দের মতে, পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকলে এলাকায় অপরাধ প্রবণতা উল্লেখযোগ্যভাবে কমে আসবে বলে তারা আশা প্রকাশ করেছেন।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >