নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক এডভোকেট সাখাওয়াত হোসেনখান শহরের গুরুত্বপূর্ণ হাজীগঞ্জ আইটি স্কুল থেকে খানপুর হাসপাতাল পর্যন্ত সড়কটির সংস্কার কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন। বুধবার (১৫ এপ্রিল) সকাল সাড়ে ৯টায় হাজীগঞ্জ আইটি স্কুল মোড়ে বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে এই উন্নয়ন কাজের শুভ সূচনা করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, “নগরবাসীর যাতায়াত ব্যবস্থা নির্বিঘ্ন ও আরামদায়ক করতে আমরা বদ্ধপরিকর। এই সড়কটি সংস্কারের ফলে এলাকাবাসী এবং হাসপাতালে আসা রোগীদের দীর্ঘদিনের ভোগান্তি লাঘব হবে। নির্ধারিত সময়ের মধ্যে মানসম্মত কাজ সম্পন্ন করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল, ১১নং ওয়ার্ড বিএনপির সভাপতি হাবিবুর রহমান মিঠু, সিনিয়র সহ-সভাপতি মনির হোসেন মুকুল, সহ-সভাপতি মীর ইয়ামিন আলী এবং সাধারণ সম্পাদক আবুল হোসেন রিপন।
এছাড়াও উপস্থিত ছিলেন ধর্ম বিষয়ক সম্পাদক হাফিজুর রহমান সুমন, ফতুল্লা ইউনিয়ন ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি রুহুল আমিন টিপু, বিশিষ্ট সমাজসেবক ডাঃ রফিকুল ইসলাম, মহানগর যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য সাইফুল ইসলাম আপন, ফয়সাল আহমেদ, আব্দুল কাদির এবং যুবদল নেতা শেখ আব্দুল হালিম।
অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন নাছের হক ইমন, রেজাউল করিম রেজা, আরিফুল ইসলাম নয়ন, রবিউল ইসলাম, মো. রতন, আব্দুল মালেক নান্টু, আনিসুর রহমান মিন্টুসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
দোয়া পরিচালনা শেষে সড়ক সংস্কারের কাজ শুরু করা হয়। স্থানীয় এলাকাবাসী এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে দ্রুত কাজ শেষ করার প্রত্যাশা ব্যক্ত করেছেন।





