নারায়ণগঞ্জ ।
,

সিদ্ধিরগঞ্জে ১ হাজার ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অভিযান চালিয়ে ১ হাজার পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। শুক্রবার (৩ এপ্রিল) রাত সা‌ড়ে ৯টার দি‌কে সানারপাড় পোল্ডার রোড এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

গ্রেপ্তার ব্যক্তি মো. সিরাজুল হক (৫৭)। তিনি ফেনী সদর উপজেলার পশ্চিম রামপুর এলাকার বাসিন্দা। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

ডিএনসি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সিরাজুল হককে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

অভিযানটি পরিচালনা করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের পরিদর্শক কাজী কামরুজ্জামান। পুরো কার্যক্রম তদারকি করেন উপপরিচালক হুমায়ুন কবির খন্দকার।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >