নারায়ণগঞ্জ । শুক্রবার
১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সিদ্ধিরগঞ্জে বিপুল পরিমাণ গাঁজা ও হেরোইন সহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার

নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী মহোদয়ের নির্দেশনায় সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ জনাব মহম্মদ আব্দুল বারিক, পিপিএম এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ একটি চৌকস আভিযানিক দল শুক্রবার (৩ এপ্রিল) সিদ্ধিরগঞ্জ থানাধীন বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে ০৪ জন মাদক ব্যবসায়ীকে আটক করে।

গ্রেপ্তারকৃতরা হলেন, ১। মোঃ মামুন (৪৮), পিতা- মৃত আব্দুল গনি, মাতা- মমতাজ বেগম, সাং- পূর্বপাড়া, বড়শালগড়, থানা- দেবীদ্বার, জেলা- কুমিল্লা, ২। মোঃ মাসুদ (৩৫), পিতা- আলী নুর, মাতা- খোরশেদা বেগম, সাং- তালতলা, মিজমিজি, থানা- সিদ্ধিরগঞ্জ, জেলা- নারায়ণগঞ্জ, ৩। মোঃ মনির হোসেন (৪২), পিতা- মোঃ শামসুদ্দিন, মাতা- হাজেরা বেগম, সাং- মিজমিজি পূর্ব পাড়া (পাগলাবাড়ী), থানা- সিদ্ধিরগঞ্জ, জেলা- নারায়ণগঞ্জ, ৪। আমান (২৫), পিতা- মৃত লোকমান হোসেন, সাং- পূর্ব এনায়েত নগর, থানা- সিদ্ধিরগঞ্জ, জেলা- নারায়ণগঞ্জ।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের হেফাজত হতে ০৪ (চার) কেজি গাঁজা, ৩০ পুড়িয়া হেরোইন উদ্ধারপূর্বক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

মাদকসহ যেকোন অপরাধ দমনে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সর্বদা তৎপর রয়েছে। জননিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >