নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের আটি এলাকায় একটি রাজনৈতিক দলের প্রভাব খাটিয়ে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালিয়ে এক বিধবা নারীর জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে রওশন মেম্বার নামের এক ব্যক্তির বিরুদ্ধে।
আজ শনিবার দুপুরে এক সংবাদ সম্মেলনে এমনটাই অভিযোগ করেন ভুক্তভোগী হামিদা ইয়াসমিন হাসি। এসময় তিনিসহ তার মেয়েরা রওশন মেম্বার বাদেও মৃদুল এবং রওশন আরা ইতির নাম উল্লেখ করেন।
সংবাদ সম্মেলনে তারা জানান, গত ৫ জানুয়ারি আদালতের নির্দেশে একজন আইনজীবীর উপস্থিতিতে কমিশন চলাকালে অভিযুক্তরাসহ ২০-২২ জন সন্ত্রাসী আটি মৌজাস্থিত আমার ৪.৫ শতাংশ সম্পত্তি জোরপূর্বক দখলের জন্য দেশীয় অস্ত্র নিয়ে হামলা করেন। তারা আমাদের বাসায় অবৈধ অনুপ্রবেশ করিয়া আমাদের উপর আক্রমণ চালায়।
এসময় অভিযুক্তরা বিবাদীগন আমাকে আমার মেয়ে কাশমি, রেশমি, তামান্না, মাসুমা, মাহি, দুলাভাই শাহিন মাহমুদ এর উপর হামলা চালায় এবং শ্লীলতাহানি করে। শেষে হত্যার হুমকি প্রদান করে তারা চলে যায়।






