গিয়াসউদ্দিন ইসলামিক মডেল কলেজের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াসউদ্দিন বলেছেন, আমরা যে যতো পড়ালেখা করে জ্ঞান অর্জন করিনা কেন, র্ধমীয় শিক্ষা যদি আমাদের জীবনে না থাকে, জ্ঞান অর্জন করতে পারব, এই জ্ঞান অর্জন করে মহান শ্রষ্টার সন্তুুষ্টি অর্জন করা কিংবা ফাইনাল পরীক্ষায় উর্ত্তীণ হওয়া আমাদের পক্ষে সম্ভব হবে না।
শনিবার (১৫ নভেম্বর) সকালে গিয়াসউদ্দিন ইসলামিক মডেল কলেজের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের অভিভাবকদের অংশগ্রহণে অভিভাবক মতবিনিময় সভায় প্রধান আলোচকের বক্তব্য তিনি এসব কথা বলেন।
এসময় তিনি আরো বলেন, সেজন্য আমরা বিশ্বাস করি আমাদের ছেলে মেয়েরা জ্ঞান অর্জন করবে পড়ালেখা করে, পাশাপাশি সে তার র্ধমীয় শিক্ষা নৈতিকতার শিক্ষা গ্রহণ করে ইহকালীন এবং পরকালীন দুই পৃথিবীর কল্যাণ লাভ করার জন্য যোগ্যতা অর্জন করবে এটা আমাদের প্রথম লক্ষ্য।
গিয়াসউদ্দিন আরো বলেন, সকল শিক্ষার চাইতে মূল্যবান শিক্ষাহলো যেই শ্রষ্টা আমাদের কে সৃষ্টি করেছেন, সেই শ্রষ্টা আমাদের জন্য জীবন বিধান যেটা দিয়ে দিয়েছেন, সেই শিক্ষা অর্জন করা আমাদের প্রথম প্রয়োজন।
আপনারা জানেন আমাদের এখানে যে শিক্ষা ব্যবস্থা এ ব্যবস্থার মধ্যে মূল লক্ষ্য হচ্ছে ইহকাল এবং পরকালের কল্যাণের জন্য শিক্ষা।
গিয়াসউদ্দিন ইসলামিক মডেল কলেজের উপাধক্ষ্য মীর মোসাদ্দেক হোসেনের পরিচালনায় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, শিশির ঘোষ অমর, রিফাত হোসেন, শিক্ষক আবু তাহের, আবু তালেব, ওমর ফারুক, আবু সুফিয়ান শুভসহ আরো অনেকে।





