নারায়ণগঞ্জ । রবিবার
১৪ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ,
২৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

সিদ্ধিরগঞ্জের রয়েল টোবাকো
কোম্পানির ২ লাখ টাকা জরিমানা মালিককে ১ মাসের কারাদণ্ড

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১১, জেলা প্রশাসন নারায়ণগঞ্জ এবং কাস্টমস, এক্সসাইজ ও ভ্যাট, নরসিংদীর যৌথ অভিযানে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার গোদনাইল এলাকায় অবস্থিত রয়েল টোবাকো কোম্পানিতে ট্যাক্স ফাঁকির অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করে প্রতিষ্ঠানটির মালিককে ২ লাখ টাকা জরিমানা ও ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

রবিবার (২৭ অক্টোবর ২০২৫) দুপুরে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন র‍্যাব-১১, সিপিসি-১, নারায়ণগঞ্জের কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার মোঃ আল মাসুদ খান।

ট্যাক্স ফাঁকির চাঞ্চল্যকর কৌশল এ ঘটনার সূত্রে জানা যায়, রয়েল টোবাকো কোম্পানি দীর্ঘদিন ধরে নিজস্ব কারখানায় তৈরি সিগারেটের প্যাকেটে পুরানো ও ব্যবহৃত ট্যাক্স লেভেল পুনরায় লাগিয়ে বাজারজাত করে আসছিল। এতে করে প্রতিষ্ঠানটি সরকারি রাজস্ব ফাঁকি দিচ্ছিল বলে অভিযোগ পাওয়া যায়।

র‍্যাব-১১ এর ছায়া তদন্তে এসব অনিয়মের সত্যতা প্রমাণিত হলে প্রশাসনের সঙ্গে সমন্বয় করে যৌথ অভিযান চালানো হয়। অভিযানে কোম্পানির মালিক মোঃ মহারাজ হোসেন (৫২), পিতা-মৃত মকবুল আলী হাওলাদার, সাং-গোদনাইল, থানা-সিদ্ধিরগঞ্জ, জেলা-নারায়ণগঞ্জকে দোষী সাব্যস্ত করে শাস্তি প্রদান করা হয়।

র‍্যাব-১১ সূত্রে জানা যায় তাদের ধারাবাহিক সফলতার চিত্র, ২০২৪ সালের ৫ আগস্ট থেকে চলতি সময় পর্যন্ত র‍্যাব-১১ এর অভিযানেঃ- ২৩৯ জন চাঞ্চল্যকর অপরাধী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত ১ জন শীর্ষ সন্ত্রাসী, ১৫ জন আরসা সদস্য, ২ জন জঙ্গি, ১৮৬ জন হত্যা মামলার আসামি, ৯৩ জন ধর্ষণ মামলার আসামি, ২৯টি অস্ত্র মামলা, ৪৪৮ জন মাদক কারবারি, ৭৮ জন অপহরণকারীসহ মোট প্রায় ৫৪০ জন অপরাধীকে গ্রেপ্তার করা হয়েছে।

র‍্যাব-১১ এর এই ধারাবাহিক সফলতা সাধারণ মানুষের আস্থা অর্জন করেছে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >