নারায়ণগঞ্জ ।
,

সিদ্ধিরগঞ্জে আবাসিক হোটেলে অভিযান, অসামাজিক কার্যকলাপের অভিযোগে আটক ১৫

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অসামাজিক কার্যকলাপের অভিযোগে ১৫ নারী-পুরুষকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কসংলগ্ন নাসিক ৪ নম্বর ওয়ার্ডের শিমরাইল এলাকার হোটেল শীতলক্ষ্যায় এ অভিযান চালানো হয়। অতিরিক্ত পুলিশ সুপার ‘ক’ সার্কেল মোহাম্মদ শামীম হোসাইনের নেতৃত্বে অভিযানে দুজন প্রাপ্তবয়স্ক নারী, আনুমানিক ১৩ বছর বয়সী এক কিশোরী ও ১৪ জন পুরুষকে আটক করা হয়।

পরে আটক ব্যক্তিদের মধ্যে দুজন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তাদের ছেড়ে দেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ এমদাদুল হক।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >