নারায়ণগঞ্জ ।
,

সিদ্ধিরগঞ্জে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মো. নুরুজ্জামানকে (৩০) গ্রেপ্তার করেছে এসআরবি-৮, বরিশাল। বুধবার (২৩ সেপ্টেম্বর) রাতে এসআরবি-৮ ও এসআরবি-১১-এর যৌথ অভিযানে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা এলাকায় তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার নুরুজ্জামান বরিশালের মুলাদী উপজেলার পূর্ব চর কুতুবপুর গ্রামের মৃত আবুল হোসেন চৌকিদারের ছেলে।

এসআরবি জানায়, নুরুজ্জামানের বিরুদ্ধে ২০১৯ সালে ঢাকা মহানগরীর যাত্রাবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়। মামলাটির নম্বর ৩২ (৩) ১৯ এবং দায়রা নম্বর ২৬৫৯৫/১৯। মামলায় আদালতে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। দীর্ঘদিন আত্মগোপনে থাকায় আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

ওই পরোয়ানা তামিলের জন্য মুলাদী থানার সংশ্লিষ্ট কর্মকর্তা এসআরবি-৮ অধিনায়কের কাছে অধিযাচনপত্র পাঠান। এর পরিপ্রেক্ষিতে গোয়েন্দা তথ্য ও তথ্যপ্রযুক্তির সহায়তায় নুরুজ্জামানের অবস্থান শনাক্ত করে অভিযান চালানো হয়।

অভিযানে সিদ্ধিরগঞ্জ থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে নুরুজ্জামানকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >