নারায়ণগঞ্জ ।
,

সিদ্ধিরগঞ্জে ১০ মাদকসেবীর ৭ দিনের সশ্রম কারাদণ্ড

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে যৌথ অভিযান পরিচালনা করে ১০ জন মাদকসেবীকে আটক করা হয়েছে। পরে বিজ্ঞ অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সামারি ট্রায়ালের মাধ্যমে প্রত্যেককে ৭ দিনের সশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা করে জরিমানা প্রদান করেন।

গত ২২ আগস্ট ২০২৬ (শনিবার) নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার ‘ক’ সার্কেলের মো. শামীম হোসেনের নেতৃত্বে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ ও র‌্যাবের সদস্যরা সিদ্ধিরগঞ্জ থানাধীন ১ নম্বর ওয়ার্ড এলাকায় যৌথ অভিযান পরিচালনা করেন।

অভিযানে মোট ১০ জন মাদকসেবীকে আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে সামারি ট্রায়াল পরিচালনা করে বিজ্ঞ অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট প্রত্যেককে ৭ দিনের সশ্রম কারাদণ্ড৫০০ টাকা জরিমানা প্রদান করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন—মো. বিল্লাল (২৬), আব্দুর রহিম (৪৫), মো. জামিল ইসলাম (৪০), রুবেল (৩০), দেলোয়ার (৪২), পারভেজ সিকদার (২২), মো. ইয়ার হোসেন (৩৫), মো. আল-আমিন (৪৬), মো. আমির হোসেন (৪১) এবং মো. মিলন (৪২)।

পুলিশ জানায়, মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরনের অভিযান ও সামারি ট্রায়াল ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ >

এই বিভাগের আরও সংবাদ >