নারায়ণগঞ্জ ।
,

সিদ্ধিরগঞ্জে ১৩০ পুরিয়া হেরোইনসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পৃথক অভিযানে ১৩০ পুরিয়া হেরোইনসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ

পুলিশ জানায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর দিকনির্দেশনায় এবং সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমদাদুল হকের তত্ত্বাবধানে এসআই মো. শামীম রেজার নেতৃত্বে পুলিশের একটি দল ১৮ আগস্ট রাত ১০টা ৪৫ মিনিটে শিমুলপাড়া বিহারী ক্যাম্পের সেতু সংলগ্ন চীনা মিয়ার দোকানের সামনে অভিযান চালায়। এ সময় মো. রাসেল (২৮)-এর হেফাজত থেকে ১০০ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়।

পরবর্তীতে এসআই মো. মনির হোসেনের নেতৃত্বে পুলিশ ১৯ আগস্ট ভোর ৫টা ৩০ মিনিটে একই এলাকার বিহারী কলোনির পানির ট্যাংকির নিচে অভিযান চালিয়ে সোয়েব আক্তার (২২)মো. সজিব খলিফা (২৬)-কে গ্রেপ্তার করে। তাদের কাছ থেকে আরও ৩০ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়।

গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় দুটি নিয়মিত মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

মাদকসহ যেকোনো অপরাধ দমনে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ >

এই বিভাগের আরও সংবাদ >