নারায়ণগঞ্জ ।
,

মার্চেন্ট ওয়ার্কার্স হাই স্কুলের সভাপতি হলেন সাগর

মার্চেন্ট ওয়ার্কার্স হাই স্কুলের নবগঠিত এডহক কমিটির সভাপতি করা হয়েছে মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি অ্যাডভোকেট মো. রাকিবুর রহমান সাগরকে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শকের সাক্ষরিত এক অনুমোদন পত্রে এই সিদ্ধান্ত গৃহীত হয়।


কমিটির অন্যান্যদের মধ্যে সাধারন শিক্ষক সদস্য পদে আছেন মো. আতিকুর রহমান ও অভিভাবক সদস্য করা হয়েছে মো. মোহসীন হোসেনকে।


এদিকে, এডহক কমিটির সভাপতি হওয়ায় রাকিবুর রহমান সাগরকে নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করছেন বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ। তার হাত ধরে বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন সাধিত হবে বলে প্রত্যাশা ব্যক্ত করছেন সকলে।
জানতে চাইলে অ্যাডভোকেট মো. রাকিবুর রহমান সাগর বলেন, ‘বিদ্যালয়ের শিক্ষা, পরিবেশ ও অবকাঠামোগত উন্নয়নের লক্ষ্যে আমি সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে যাবো।’

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >