নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পৃথক অভিযানে ১৭২ পিস ইয়াবাসহ চারজন সক্রিয় মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ।
নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর দিকনির্দেশনায় এবং সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ এমদাদুল হকের প্রত্যক্ষ নেতৃত্বে পুলিশের পৃথক টিম এসব অভিযান পরিচালনা করে।
১৩ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ ভোর ৫টা ১০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে সিদ্ধিরগঞ্জ থানাধীন আদমজী নতুন বাজারের সোনা মিয়া মার্কেট সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ১৫০ পিস ইয়াবাসহ মো. রমজান আলী (২৯) ও মো. শাহীন (২৭)কে গ্রেপ্তার করা হয়।
অপরদিকে, ১২ আগস্ট রাত সাড়ে ৭টার দিকে সিদ্ধিরগঞ্জ থানার ৩ নম্বর ওয়ার্ডের আদর্শনগর মেলার মাঠ সংলগ্ন বালুর মাঠ এলাকায় অভিযান চালিয়ে আরও ২২ পিস ইয়াবাসহ মো. সাব্বির (২৫) ও মো. জুয়েল হোসেন (২৬)কে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
মাদকের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের কঠোর ও জিরো টলারেন্স অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।








