নারায়ণগঞ্জ ।
,

সিদ্ধিরগঞ্জে ৯০ পুরিয়া হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের পৃথক অভিযানে ৯০ পুরিয়া হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর দিকনির্দেশনায় এবং সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমদাদুল হকের তত্ত্বাবধানে এ অভিযান পরিচালিত হয়।

পুলিশ জানায়, এসআই (নিঃ) মো. শামীম রেজার নেতৃত্বে একটি আভিযানিক দল ৫ আগস্ট ২০২৬ রাত ১০টা ৪০ মিনিটে সিদ্ধিরগঞ্জ থানার কদমতলী গ্যাস লাইন এলাকার কদমতলী উত্তরপাড়া জামে মসজিদের সামনে তিন রাস্তার মোড় থেকে মো. রাসেল (৪২) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে ৪০ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়।

গ্রেফতার রাসেলের পিতা হারুন অর রশিদ প্রকাশ মহারাজ তালুকদার এবং মাতা আনোয়ারা বেগম প্রকাশ মনোয়ারা বেগম। তিনি কদমতলী গ্যাস লাইন এলাকার ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।

এদিকে, এসআই (নিঃ) মো. মনির হোসেন সঙ্গীয় ফোর্সসহ ৬ আগস্ট ২০২৬ ভোর ৪টা ৩০ মিনিটে সিদ্ধিরগঞ্জ থানার শিমুলপাড়া বিহারী কলোনি এলাকায় চেয়ারম্যান অফিসের সামনে অভিযান চালিয়ে মো. ফেকু (৫০) নামে আরও এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেন। এ সময় তার কাছ থেকে ৫০ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়।

গ্রেফতার ফেকুর পিতা মো. নুর উদ্দিন। তিনি শিমুলপাড়া বিহারী কলোনির বাসিন্দা।

পুলিশ জানিয়েছে, গ্রেফতার দুই আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় পৃথক দুটি নিয়মিত মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, মাদকসহ সব ধরনের অপরাধ দমনে তাদের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >