নারায়ণগঞ্জ ।
,

সিদ্ধিরগঞ্জে ৫০ পুরিয়া হেরোইনসহ আটক ১, বিরুদ্ধে রয়েছে ৬ মাদক মামলা

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে ৫০ পুরিয়া হেরোইনসহ এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (৩০ জুন) দিবাগত রাত আনুমানিক ২টা ৪৫ মিনিটে সিদ্ধিরগঞ্জ থানাধীন শিমুলপাড়া এলাকার কালুর বাড়ির সামনে পাকা সড়ক থেকে তাকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনা এবং সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমদাদুল হকের নেতৃত্বে পরিচালিত অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে ওই ব্যক্তিকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ৫০ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়।

আটক ব্যক্তি শ্যামল (২৬), পিতা বোরহান উদ্দিন। তিনি সিদ্ধিরগঞ্জ থানার শিমুলপাড়া এলাকার বাসিন্দা।

পুলিশ জানিয়েছে, উদ্ধারকৃত মাদকের ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। আদালতে প্রেরণের জন্য প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এছাড়া, পুলিশের তথ্য অনুযায়ী, আটক শ্যামলের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় পূর্বে ৬টি মাদক মামলা রয়েছে।

সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, মাদকসহ যেকোনো ধরনের অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >