নারায়ণগঞ্জ । রবিবার
৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

নারীদের আত্মনির্ভরশীলতায় অনন্য উদ্যোগ
চাষাড়ায় মিথিলা’স কিচেনের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা

নারীদের আত্মনির্ভরশীল ও দক্ষ মানবসম্পদে পরিণত করার লক্ষ্যে নারায়ণগঞ্জ শহরের চাষাড়ায় মিথিলা’স কিচেন-এর উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা। প্রশিক্ষণের মাধ্যমে নারীদের উৎপাদনশীল করে গড়ে তোলার প্রত্যয়ে আয়োজিত এই কর্মশালায় অংশ নেন প্রায় ৭০ জন নারী শিক্ষার্থী।

শনিবার (১৭ জানুয়ারি) নারায়ণগঞ্জের চাষাড়া বালুরমাঠ এলাকায় অবস্থিত রূপসী বাংলা রেস্টুরেন্টে এই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালার উদ্যোক্তা ছিলেন অগ্রগামী নারী উদ্যোক্তা ও প্রশিক্ষক শেফ মিথিলা বিনতে হোসেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক খবরের পাতা পত্রিকার সম্পাদক অ্যাডভোকেট মাহাবুবুর রহমান মাসুম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিবির হেড অফ শেফ মোঃ শফিকুল ইসলাম, মানব কল্যাণ পরিষদের চেয়ারম্যান এম এ মান্নান ভূঁইয়া এবং জাতীয় নাগরিক পার্টির নেত্রী লুবনা রহমানসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মিথিলা’স কিচেন-এর পরিচালক শেফ মিথিলা বিনতে হোসেন বলেন, “আমি নিজের উদ্যোগে বোনদের জন্য কাজ করি,আমি আমার মায়েদের জন্য কাজ করি। আমি কাউকে আমার কম্পিটিটর মনে করি না। পুরো নারায়ণগঞ্জ এর নারীদের জন্য স্বল্পমূল্যে ট্রেনিং দিয়ে কল্যানের লক্ষ্যে কিছু শেখানোই আমার প্রধান লক্ষ্য”

চমৎকার পরিবেশ ও মনোমুগ্ধকর আয়োজনের মধ্য দিয়ে প্রশিক্ষণ ক্লাস পরিচালনা করেন শেফ মিথিলা বিনতে হোসেন নিজে। তার সঙ্গে প্রশিক্ষক হিসেবে যুক্ত ছিলেন শেফ পারভিন আক্তার পান্না, শেফ নাজিয়া সুলতানা ইতি, শেফ নূর রহমান নূর ও শেফ মোঃ শাকিলসহ অভিজ্ঞ শেফরা। এছাড়াও সেবার আলো যুব উন্নয়ন সংস্থার পরিচালক কাজী আরমান ও তার সহযোদ্ধাদের আন্তরিক সহযোগিতায় কর্মশালাটি সফলভাবে সম্পন্ন হয়।

অংশগ্রহণকারীরা জানান, এ ধরনের প্রশিক্ষণ কর্মশালা নারীদের আত্মবিশ্বাস বাড়ানোর পাশাপাশি কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচন করবে। আয়োজকদের এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে ভবিষ্যতেও নিয়মিত প্রশিক্ষণ কর্মশালার দাবি জানান তারা।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ >

এই বিভাগের আরও সংবাদ >