নারায়ণগঞ্জ । বুধবার
২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ,
১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশ কর্তৃক নিষিদ্ধ সংগঠনের ২ জন সদস্য গ্রেফতার।

নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী মহোদয়ের সঠিক দিক-নির্দেশনায় এবং নারায়ণগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনর্চাজ জনাব মো: সাজেদুর রহমান এর প্রত্যক্ষ নেতৃত্বে বিশেষ অভিযান
পরিচালিত হয়।

উক্ত অভিযানে অফিসার ইনচার্জ ও ফোর্সের সহায়তায় গোপন সংবাদের ভিত্তিতে ২৩/০৬/২০২৬ খ্রিঃ দিবাগত রাত ১২.৩০ ঘটিকায় জেলা গোয়েন্দা শাখার অফিসার ও ফোর্সের সমন্বয়ে অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করে নারায়ণগঞ্জ সদর মডেল থানাধীন চাষাড়া এলাকা হতে সরকার কর্তৃক কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন এর সদস্য ঢাকা মহানগর দক্ষিণ শাহবাগ থানা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ১।

মোঃ মাহেদী হাসান রাকিব চৌধুরী (২০), পিতা-মোঃ তোফাজ্জল হোসেন, মাতা-মারজাহান বেগম, স্থায়ী সাং-তেতলাবো, তারাবো পৌরসভা ৩নং ওয়ার্ড, থানা-রূপগঞ্জ, জেলা-নারায়ণগঞ্জ ও বন্দর থানার ঘারমোড়া নাসিম ওসমান স্মৃতি সংসদের সভাপতি ও আওয়ামী যুবলীগের সক্রিয় কর্মী ২। মোঃ অনিক সরদার (৩৪), পিতা-মোঃ মহিদ সরদার, মাতা-আশুরা বেগম, স্থায়ী সাং-ঘারমোড়া, সরদারবাড়ী, থানা-বন্দর, জেলা-নারায়ণগঞ্জদের ধৃত করা হয়।

আসামীদেরকে নারায়ণগঞ্জ সদর থানার সন্ত্রাস বিরোধী আইন, ২০০৯ এর ৮/৯(৩)/১০/১১/১২/১৩ ধারায় গ্রেফতার র্পূবক বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে। গ্রেফতারকৃত আসামি অনিক সরদার (৩৪) এর বিরুদ্ধে নারায়ণগঞ্জ এর বন্দর থানা এবং মুন্সিগঞ্জ জেলার সদর থানায় ০৪ টি মামলা বিচারাধীন রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ >

এই বিভাগের আরও সংবাদ >