নারায়ণগঞ্জের রূপগঞ্জের কায়েতপাড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মতিনের বিরুদ্ধে মানববন্ধন কর্মসূচি পালন করেছে স্থানীয় এলাকাবাসী।
সোমবার (৬ এপ্রিল) বিকেলে রূপগঞ্জের কামশাইর বাজারে এ মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা। এ সময় তারা ইউপি সদস্য মতিনের পুশপুতুল দাহ করেন।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, ইউপি সদস্য মতিন বিগত আওয়ামী লীগ সরকারের আমল থেকে এলাকায় প্রভাব বিস্তার করে নানা অনিয়ম, দুর্নীতি ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তিনি তার লোকজন দিয়ে এলাকায় না অপকর্ম ও রমরমা মাদক ব্যবসা করে আসছে। তার কর্মকাণ্ডে এলাকার যুবসমাজ ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে দাবি করেন তারা। ক্ষমতার পরিবর্তনের পরও তার বিরুদ্ধে দৃশ্যমান কোনও ব্যবস্থা নেওয়া হয়নি, যা এলাকাবাসীর মধ্যে ক্ষোভের সৃষ্টি করেছে।
এ সময় তারা ইউপি সদস্য মতিনের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা না নেওয়া জন্য প্রশাসনের দৃষ্টি কামনা করেন। অন্যথায় তারা রূপগঞ্জ থানার ঘেরাও করারও ঘোষণা দেন।



