নারায়ণগঞ্জ । বৃহস্পতিবার
২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ,
১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

রূপগঞ্জে বিপুল পরিমাণ মাদকসহ গ্রেপ্তার ৩

নারায়ণগঞ্জের রূপগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (১৬ জানুয়ারি) সকালে উপজেলার ভুলতা ইউনিয়নের লাভরা পাড়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তাররা হলো ভুলতা ইউনিয়নের লাভরা পাড়া এলাকার আমানউল্লাহর ছেলে তানজিদ, একই এলাকার আলাউদ্দিনের ছেলে রিফাত এবং উপজেলার পাড়াগাঁও এলাকার রোকন উদ্দিনের ছেলে রিদুল।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রূপগঞ্জ আর্মি ক্যাম্পের কমান্ডার মেজর শরিফ আহমেদ শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেলে রূপগঞ্জ থানা কমপ্লেক্সে এক সংবাদ সম্মেলনে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকাল সাড়ে ৯টার দিকে ওই এলাকায় অভিযান চালানো হয়।

অভিযানে এক হাজার ৬২১ বোতল ফেনসিডিল ও স্কাব, ১০৮ কেজি গাঁজা এবং সাড়ে ৯ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

মেজর শরিফ আহমেদ বলেন, “মাদকের বিরুদ্ধে যৌথ বাহিনীর এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।”

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >