নারায়ণগঞ্জ ।
,

রূপগঞ্জে ২২ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

নারায়ণগঞ্জে জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে ২২ কেজি গাঁজাসহ মো. ফারুক মিয়া (৪৬) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর দিকনির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার অতিরিক্ত পুলিশ সুপার মো. হাসিনুজ্জামানের তত্ত্বাবধানে এ অভিযান পরিচালিত হয়।

রোববার (৯ আগস্ট) দিবাগত রাত ১২টা ২০ মিনিটে রূপগঞ্জ থানাধীন তারাবো বাজার এলাকায় জনৈক মাসুমের গমের ঘাটের সামনে পাকা সড়কে অভিযান চালায় জেলা গোয়েন্দা শাখার ক-জোনের একটি চৌকস দল। দলটির নেতৃত্ব দেন ক-জোনের ইনচার্জ নজরুল ইসলাম।

অভিযানে ২২ কেজি মাদকদ্রব্য গাঁজাসহ মো. ফারুক মিয়াকে আটক করা হয়। তিনি কুমিল্লার বরুড়া উপজেলার বড় মহেশপুর এলাকার মৃত ধনু মিয়ার ছেলে। বর্তমানে তিনি রূপগঞ্জের তারাবো ভূইয়া পাড়া এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে রূপগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পরে তাকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

মাদকদ্রব্যসহ যেকোনো ধরনের অপরাধ দমনে নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা শাখা ও জেলা পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >