নারায়ণগঞ্জ ।
,

নারায়ণগঞ্জে গ্যাস লিকেজের আগুনে দগ্ধ এক পরিবারের তিনজন

নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে সৃষ্ট আগুনে একই পরিবারের তিন সদস্য দগ্ধ হয়েছেন।

শুক্রবার (৭ আগস্ট) সকালে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে রাজধানীর জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

দগ্ধরা হলেন মাইদুল, তার স্ত্রী বিউটি এবং তাদের আট বছর বয়সি ছেলে মারুফ।

জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের চিকিৎসক ডা. শাওন বিন রহমান জানান, শুক্রবার সকালে তিনজনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে মাইদুলের শরীরের ৮৫ শতাংশ, বিউটির ৮০ শতাংশ এবং শিশু মারুফের ৯০ শতাংশ দগ্ধ হয়েছে। বর্তমানে তারা নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসাধীন।

তিনি আরও জানান, দগ্ধদের সঙ্গে কোনো স্বজন বা পরিচিত ব্যক্তি হাসপাতালে উপস্থিত না থাকায় দুর্ঘটনাস্থলের সুনির্দিষ্ট ঠিকানা তাৎক্ষণিকভাবে জানা সম্ভব হয়নি।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরিফিন বলেন, অগ্নিকাণ্ডের বিষয়ে তাদের কাছে এখনও আনুষ্ঠানিক কোনো তথ্য পৌঁছায়নি। ঘটনাটি নারায়ণগঞ্জের কোন এলাকায় ঘটেছে, সে বিষয়ে তথ্য সংগ্রহের চেষ্টা চলছে।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >