নারায়ণগঞ্জ ।
,

রূপগঞ্জ থানা পুলিশের অভিযানে ৪ কেজি গাঁজা ও মোটরসাইকেলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে ৪ কেজি গাঁজা ও একটি মোটরসাইকেলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় এবং রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এ.এইচ.এম. সালাউদ্দিনের তত্ত্বাবধানে এসআই (নিঃ) মো. আলিমুজ্জামানের নেতৃত্বে একটি আভিযানিক দল মঙ্গলবার (২৮ জুলাই ২০২৬) ভোর আনুমানিক ৬টা ১৫ মিনিটে রূপগঞ্জ থানাধীন কায়েতপাড়া ইউনিয়নের হরিনা এলাকায় অভিযান পরিচালনা করে।

অভিযানকালে ধৃত আসামি ফয়সাল ওরফে রাজিব (৩০)-এর নবনির্মিত গরুর খামারের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় একটি সিমেন্টের বাজারের ব্যাগে কালো টেপ দিয়ে মোড়ানো অবস্থায় ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পাশাপাশি মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করে পুলিশ।

গ্রেফতারকৃত ফয়সাল ওরফে রাজিব দক্ষিণ নবগ্রাম এলাকার বাসিন্দা। তার বিরুদ্ধে রূপগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ >

এই বিভাগের আরও সংবাদ >