নারায়ণগঞ্জ । শনিবার
২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

রূপগঞ্জে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

নারায়ণগঞ্জের রূপগঞ্জে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে ফারিয়া ও টুম্পা নামে দুই স্কৃল শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে রূপগঞ্জে ভুলতা ইউনিয়নের সোনাবো এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত, শিশু ফারিয়া সুনামগঞ্জ দিরাই থানাধীন ধনপুর এলাকার দ্বীন ইসলামের মেয়ে।

সে পরিবারের সাথে সোনাবো এলাকার মমিনের ভাড়াটিয়া বাড়িতে বসবাস করতো ও স্থানীয় লিটন কিন্ডার গার্টেন স্কুলে ২য় শ্রেনীর শিক্ষার্থী ছিল। ও শিশু টুম্পা একই থানাধীন রফিনগর এলাকার মাসুদ মিয়ার মেয়ে। সেও তার পরিবারের সাথে একই এলাকার আলাউদ্দীনের বাসায় ভাড়া থাকে। সে লিটন কিন্ডার গার্টেন স্কুলে ১ম শ্রেনীর শিক্ষার্থী ছিল। তাদের উভয়ের বাবা মা গার্মেন্ট শ্রমিক।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার দুপুরে ছোনাবো এলাকায় শিশু ফারিয়া ও টুম্পা বাড়ীর পাশে একটি পুকুরে গোসল করতে নামে। এসময় ফারিয়া পুকুরের পানিতে তলিয়ে যেতে দেখে টুম্পা তাকে বাচাতে গেলে তারা দুইজনই তলিয়ে যায়।এরপর থেকে তারা নিখোজ ছিল। পরে খোজাখুজির পর স্থানীয়রা তাদের মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের উভয়কে মৃত বলে ঘোষনা দেন।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >