নারায়ণগঞ্জ । মঙ্গলবার
৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ,
২৪শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

ফতুল্লায় ঝুটের গোডাউনে আগুনে পুড়েছে মালামাল

নারায়ণগঞ্জের ফতুল্লার পূর্ব লামাপাড়া এলাকার পিঠালিপুলে একটি জুটের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।শনিবার (৪ এপ্রিল) দুপুরে এ ঘটনা ঘটে।

তবে, এতে কেউ হতাহত হননি।

প্রত্যক্ষদর্শী আনোয়ার হোসেন ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। আগুন লাগার পরপরই স্থানীয়রা তা নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালালেও ব্যর্থ হন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে।

প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিস। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

জানা গেছে, মো. রানা মিয়ার মালিকানাধীন ‘মা-বাবা এন্টারপ্রাইজ’ নামের ঝুটের গোডাউনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

গোডাউনটিতে ঝুট কাপড়, পলি, কাগজ ও ইনটেক ফেব্রিক্সসহ বিভিন্ন ধরনের মালামাল মজুদ ছিল।

গোডাউন মালিক রানা মিয়ার দাবি, আগুনে তার কয়েক লাখ টাকার মালামাল পুড়ে গেছে।

এদিকে হাজীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র অফিসার নুরুল আলম বলেন, সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গেই ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে।

আগুনের নির্দিষ্ট কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর জানা যাবে, বলেন ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >