নারায়ণগঞ্জ । বৃহস্পতিবার
৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সড়কের মাঝেই ম্যাগাজিনসহ পিস্তল—ফতুল্লায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন

নারায়ণগঞ্জের ফতুল্লায় প্রকাশ্যে সড়কের উপর পড়ে থাকা একটি বিদেশি পিস্তল ও গুলি উদ্ধারকে ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

সোমবার (৩০ মার্চ ২০২৬) সকাল আনুমানিক ১০টা ৩০ মিনিটে ফতুল্লা থানাধীন লামারবাগ এলাকার রয়েল গার্মেন্টসের সামনে পাকা রাস্তার উপর থেকে একটি ম্যাগাজিনসহ বিদেশি পিস্তল এবং ৭ রাউন্ড গুলি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, গত কয়েকদিন ধরে ওই এলাকায় ঝুট ব্যবসায়ীদের মধ্যে উত্তেজনা ও দ্বন্দ্ব চলছিল। এরই ধারাবাহিকতায় সোমবার সকালে পথচারীরা রাস্তায় পড়ে থাকা পিস্তলটি দেখতে পেয়ে আতঙ্কিত হয়ে পড়ে এবং দ্রুত ফতুল্লা থানায় খবর দেয়।

খবর পেয়ে ফতুল্লা থানার এসআই ফেরদৌস ঘটনাস্থলে গিয়ে পিস্তল ও গুলি উদ্ধার করেন।
পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, ঝুট ব্যবসায়ীদের চলমান দ্বন্দ্বের জেরেই কোনো ব্যক্তির কাছ থেকে অসাবধানতাবশত অস্ত্রটি পড়ে যেতে পারে।

এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে এবং বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ।

ঘটনাটি নতুন করে প্রশ্ন তুলেছে—শিল্পাঞ্চল ফতুল্লায় অবৈধ অস্ত্র কতটা সহজলভ্য? স্থানীয়দের দাবি, দ্রুত কঠোর ব্যবস্থা না নিলে বড় ধরনের অপরাধ সংঘটিত হওয়ার আশঙ্কা রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ >

এই বিভাগের আরও সংবাদ >