নারায়ণগঞ্জ । শুক্রবার
১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

বক্তাবলীতে উৎসবমুখর গণসংযোগে বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী

নারায়ণগঞ্জ-৪ আসনের রাজনীতিতে ন্যায়ের প্রশ্নে আপোষহীন অবস্থান ও জনসম্পৃক্ত নেতৃত্বের প্রতীক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী ফতুল্লা থানার বক্তাবলী ইউনিয়নে দিনব্যাপী ব্যাপক নির্বাচনী প্রচারণা ও গণসংযোগ কর্মসূচি পালন করেছেন।

‎সোমবার (২রা ফেব্রুয়ারি)  আলীরটেক, গুভচর ঈদগাহ মাঠ, কুরকের চর বাজার ও শাহআলী বাজারসহ বক্তাবলীর বিভিন্ন এলাকায় হাতি প্রতীকে ভোট চেয়ে তিনি সাধারণ মানুষের দ্বারে দ্বারে পৌঁছে যান। প্রচারণা পরিণত হয় এক উৎসবমুখর জনসমাবেশে, যেখানে মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।

‎এ সময় মোহাম্মদ আলীর সঙ্গে ছিলেন তাঁর সুযোগ্য পুত্র মোহাম্মদ জয়, পুত্রবধূ আলজেরিয়ার নাগরিক মারিয়াম এবং মারিয়ামের বড় বোন ইবতিসাম। তারা বক্তাবলীর বিভিন্ন গ্রামে ঘুরে ঘুরে ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং হাতি মার্কায় ভোট প্রার্থনা করেন।

‎গণসংযোগকালে বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী বলেন,

‎“আমি বিশ্বাস করি রাজনীতির আসল শক্তি কোনো পদ বা ক্ষমতা নয়—আসল শক্তি মানুষ। মানুষের ভালোবাসা, বিশ্বাস আর সাহস নিয়েই আমি এই পথচলায় নেমেছি। সংসদে যেতে চাই নিজের জন্য নয়, আমার এলাকার মানুষের কণ্ঠস্বর হতে।”

‎তিনি আরও বলেন,

‎“সাধারণ মানুষের কথা, তাদের আশা-আকাঙ্ক্ষা ও অধিকার সংসদে সাহসের সঙ্গে তুলে ধরাই আমার লক্ষ্য। এই লড়াইয়ে আপনাদের সমর্থনই আমার সবচেয়ে বড় অনুপ্রেরণা। ন্যায়, উন্নয়ন ও মানুষের পক্ষে থাকার প্রতীক—হাতি মার্কায় ভোট দিন।”

‎পুরো এলাকা জুড়ে এদিন ছিল উৎসবের আমেজ। স্থানীয় বাসিন্দারা ফুলেল শুভেচ্ছায় মোহাম্মদ আলী, তাঁর পুত্র ও পুত্রবধূকে বরণ করে নেন। অনেকেই হাতি মার্কায় ভোট দিয়ে তাঁকে জয়যুক্ত করার দৃঢ় আশ্বাস দেন।

‎রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বক্তাবলীতে মোহাম্মদ আলীর এই গণসংযোগ শুধু প্রচারণা নয়—এটি ছিল মানুষের সঙ্গে সরাসরি সম্পর্ক গড়ে তোলার এক শক্ত বার্তা, যা নারায়ণগঞ্জ-৪ আসনের নির্বাচনী সমীকরণে নতুন মাত্রা যোগ করে মোহাম্মদ আলীকে জয়যুক্ত করতে পারে।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >