নারায়ণগঞ্জ । বুধবার
২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ,
৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রসন্ননগরে ক্যাম্প উদ্বোধন
একের পর এক পথসভা,বক্তাবলীতে ভোটের মাঠ চষে বেড়ালেন মোহাম্মদ আলী

নারায়ণগঞ্জ-৪ আসনের নির্বাচনী মাঠে সরাসরি ভোটারদের সঙ্গে সংযোগ জোরদার করতে ধারাবাহিক কর্মসূচিতে ব্যস্ত সময় পার করছেন বাংলাদেশ রিপাবলিকান পার্টির (বিআরপি) নির্বাহী চেয়ারম্যান ও দলীয় মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী।

শনিবার (৩১ জানুয়ারি) বক্তাবলীর প্রসন্ননগর এলাকায় নির্বাচনী ক্যাম্প উদ্বোধনের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু করেন তিনি। এরপর বক্তাবলী, লাল মিয়া চর, মধ্যনগর, রাজাপুর, রাধানগর, কানাইনগর, লক্ষীনগর, রামনগর ও আকবর নগরসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ, লিফলেট বিতরণ এবং একাধিক পথসভায় অংশ নেন।

প্রচারণাকালে মোহাম্মদ আলী সাধারণ ভোটারদের সঙ্গে সরাসরি কথা বলেন, শোনেন এলাকার সমস্যা ও প্রত্যাশার কথা। পথসভাগুলোতে তিনি বলেন, “নারায়ণগঞ্জ-৪ আসনকে উন্নয়ন ও সুশাসনের মডেল হিসেবে গড়ে তুলতে হলে ভোটারদের শক্তিতেই পরিবর্তন আসবে। আমি প্রতিশ্রুতি নয়, বাস্তব কাজের রাজনীতি করতে চাই।”

এ সময় স্থানীয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি চোখে পড়ে। লিফলেট বিতরণ ও সরাসরি মতবিনিময়ের মাধ্যমে ভোটারদের কাছে নিজের রাজনৈতিক অবস্থান ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন তিনি।

প্রসন্ননগর থেকে আকবর নগর—পুরো বক্তাবলীজুড়ে দিনভর এই নির্বাচনী তৎপরতা নারায়ণগঞ্জ-৪ আসনের ভোটের মাঠে নতুন মাত্রা যোগ করেছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ >

এই বিভাগের আরও সংবাদ >