নারায়ণগঞ্জ । রবিবার
৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

শাসনগাঁওয়ে হাতি মার্কার জোয়ার

নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা) আসনের বাংলাদেশ রিপাবলিকান পার্টি (বিআরপি) মনোনীত প্রার্থী, নারায়ণগঞ্জের “কিং মেকার” খ্যাত বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী শাসনগাঁও ২ নং ওয়ার্ডে ব্যাপক নির্বাচনী প্রচারণা ও গণসংযোগ করেছেন।

গণসংযোগকালে এলাকায় সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। বিপুল পরিমাণ এলাকাবাসী স্বতঃস্ফূর্তভাবে মোহাম্মদ আলীর সঙ্গে যুক্ত হয়ে হাতি মার্কায় ভোট দেওয়ার দৃঢ় প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

এলাকাবাসী বলেন, “মোহাম্মদ আলী আমাদের এলাকার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন অভিভাবকসুলভ ব্যক্তিত্ব। তার হাত ধরেই শাসনগাঁও এলাকায় বহু উন্নয়নমূলক কাজ বাস্তবায়িত হয়েছে। একজন বীর মুক্তিযোদ্ধা হিসেবে আমরা তাকে ভালোবাসি ও সম্মান করি। আমাদের এলাকার সার্বিক উন্নয়ন ও অগ্রগতির জন্য মোহাম্মদ আলীর মতো একজন সৎ, সাহসী ও দূরদর্শী নেতৃত্ব অত্যন্ত প্রয়োজন। আমরা তাকে নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য হিসেবে দেখতে চাই।”

গণসংযোগে বক্তব্য রাখতে গিয়ে মোহাম্মদ আলী বলেন, “আমি ক্ষমতার জন্য এমপি হতে আসিনি। আমি এসেছি আপনাদের সেবায় নিজেকে বিলিয়ে দিতে। বেকারত্ব হ্রাস, মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করা, মা-বোনদের নিরাপত্তা বৃদ্ধি, নতুন স্কুল-কলেজ ও হাসপাতাল প্রতিষ্ঠায় আমি একাগ্রচিত্তে কাজ করে যাবো।”

তিনি আরও বলেন,“আমি এমপি হলে আপনাদের সকল প্রশ্নের জবাব দিতে সর্বদা বাধ্য থাকবো। নারী ও শিশুর নিরাপত্তার বিষয়ে থাকবে জিরো টলারেন্স। আমার অফিস আপনাদের সেবায় ২৪ ঘণ্টা খোলা থাকবে।”

গণসংযোগ শেষে মোহাম্মদ আলী এলাকাবাসীর মাঝে তার নির্বাচনী ইশতেহার তুলে ধরেন এবং হাতে হাতে লিফলেট বিতরণ করে হাতি মার্কায় ভোট প্রার্থনা করেন।

স্থানীয়দের মতে, গণসংযোগে বিপুল সাড়া পেয়েছেন নারায়ণগঞ্জের ‘কিং মেকার’ মোহাম্মদ আলী। শাসনগাঁওয়ে মোহাম্মদ আলীর এই গণসংযোগ প্রমাণ করেছে, নারায়ণগঞ্জ-৪ আসনে হাতি মার্কা ক্রমেই শক্ত অবস্থান তৈরি করছে।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ >

এই বিভাগের আরও সংবাদ >