নারায়ণগঞ্জ । শুক্রবার
১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ,
৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ফতুল্লায় আদিল হত্যা মামলার আসামি গ্রেপ্তার

নারায়ণগঞ্জের ফতুল্লায় বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ আদিল হত্যা মামলাী আসামি যুবলীগ কর্মী ওমর ফারুককে (৩৩) গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (২৬ জানুয়ারি) ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুল মান্নান বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারকৃত আসামি মোঃ ওমর ফারখ (৩৩) ফতুল্লার চর কাশিপুর এলাকার মোঃ হযরত আলীর ছেলে। এর আগে গত ২৫ জানুয়ারি দিবাগত রাত সোয়া ২টায় চর কাশিপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

ফতুল্লা থানার এস আই জহিরুল ইসলাম জানান, ৩৪ (৮)২৪ এজাহার মামলার আসামী ওমর ফারুককে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতে প্রেরণের প্রস্তুতি চলছে।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ >

এই বিভাগের আরও সংবাদ >