নারায়ণগঞ্জ । মঙ্গলবার
১৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ,
১লা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

শাহ আলমের গণসংযোগ যেনো এক মহা জনসমুদ্র

ফতুল্লার এনায়েতনগর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে তারেক রহমান ঘোষিত ৩১ দফার প্রচারণা এবং ধানের শীষকে বিজয়ী করার লক্ষ্যে দিনব্যাপী গণসংযোগ চালিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও ফতুল্লা থানার বিএনপির সাবেক সভাপতি এবং নারায়ণগঞ্জ-৪ আসনের মনোনয়ন প্রত্যাশী শাহ আলম।

শুক্রবার (১৪ নভেম্বর) দুপুরে হাজার হাজার নেতাকর্মীর উপস্থিতিতে তিনি এই গণসংযোগ করেন। স্থানীয় নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে ওয়ার্ডে ওয়ার্ডে লিফলেট বিতরণ ও ভোটারদের সমর্থন চান। এ সময়ে এলাকায় তার উপস্থিতিকে ঘিরে তৈরি হয় উচ্ছ্বাস।

গণসংযোগে বক্তব্য রাখতে গিয়ে শাহ আলম বলেন, আমি বিএনপি পরিবারের সকল সদস্য ও নেতা-কর্মীদের প্রতি বরাবরই কৃতজ্ঞ। আমি যেখানেই যাচ্ছি সেখানেই আমাকে যেভাবে প্রতিটি ইউনিয়নে, প্রতিটি ওয়ার্ডে বরণ করে নিচ্ছে, স্বাগত জানাচ্ছে তার জন্য আমি সবার কাছে কৃতজ্ঞ।

তিনি বলেন, মানুষের এমন ভালোবাসার আমি প্রতিদান দিতে পারব না। ১৭ বছর যাবত এই দলের সাথে আমার অন্তরের সম্পর্ক গড়ে উঠেছে। এই দলকে অন্তর থেকে ভালোবাসি। মামলা-হামলা, আন্দোলন-সংগ্রাম সব কিছুতেই আমি সবাইকে নিয়ে ঐক্যবদ্ধ ছিলাম এবং আগামী দিনেও ঐক্যবদ্ধ থাকবো ইনশাআল্লাহ।

শাহ আলম দলের মনোনয়ন পাওয়ার ব্যাপারে বলেন, জননেতা তারেক রহমান বলেছিলেন, নির্বাচনে দলের প্রার্থী এমন হবে যে ক্লিন ইমেজের- সন্ত্রাস, চাঁদাবাজ বিরোধী লোক হবে। আপনারা সবাই আমাকে চেনেন এবং জানেন আমি কেমন। আমি তাই নিজেকে ক্লিন ইমেজের লোক হিসেবে দাবি করতেই পারি এবং সেটার সাক্ষী আপনারা সবাই। তাই আমি আশা করি দল আমাকে মনোনয়ন দিবে এবং আমি আপনাদেরকে নিয়ে ধানের শীষের মার্কায় আসন্ন জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করবো ইনশাআল্লাহ।

তিনি বলেন, আপনারা জানেন, ফতুল্লা এলাকা সন্ত্রাস, চাঁদাবাজ ও দূর্ণীতিবাজদের আখড়ায় পরিণত হয়েছিল। আমি যদি সংসদ সদস্য হতে পারি তাহলে আপনাদের সবাইকে নিয়ে, সরকারের সহযোগীতা নিয়ে আমি এই এলাকার সকল সমস্যার সমাধান করব ইনশাআল্লাহ।

গণসংযোগে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম পান্না, জেলা বিএনপির সাবেক সহ-যুগ্ম সম্পাদক এম এ আকবর, ফতুল্লা থানা বিএনপির সাবেক আহ্বায়ক জাহিদ হাসান রোজেল, সাবেক যুগ্ম আহ্বায়ক আলাউদ্দিন বারী, কুতুবপুর ইউনিয়নের পাঁচ নম্বর ওয়ার্ডের মেম্বার বাবুল মিয়া, এনায়েতনগর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্বাস আলী বাবুল, যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি আরাফাত আলম জিতু, সাবেক সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান রিপন, কুতুবপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক তাহের মোল্লা, জেলা শ্রমিক দলের সভাপতি মন্টু মিয়া, ফতুল্লা থানা বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক সদস্য শাহজাহান আলী, মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের জেলা আহ্বায়ক আরিফুল ইসলাম টিটু, কাশীপুর ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি আমিরুল ইসলামসহ ফতুল্লা থানা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >