নারায়ণগঞ্জ । রবিবার
১৪ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ,
২৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

গ্যাস ফারুকের
অবৈধ গ্যাস সংযোগের ম্যাজিক

সরকারি নির্দেশনা অনুযায়ী সারাদেশে নতুন গ্যাস সংযোগ বন্ধ থাকলেও নারায়ণগঞ্জ সদর উপজেলার কুতুবপুর এলাকায় চলছে অবৈধ গ্যাস সংযোগের মহোৎসব। দীর্ঘদিন ধরে এখানকার বিভিন্ন এলাকায় অবাধে গ্যাস সংযোগ দিয়ে সাধারণ মানুষের কাছ থেকে হাতিয়ে নেওয়া হচ্ছে বিপুল অঙ্কের অর্থ।

স্থানীয় সূত্রে জানা যায়, কুতুবপুরের চিতাশাল, দেলপাড়া টাওয়ার, খালপাড়া, শহীদ বাজার সহ আশপাশের বিভিন্ন এলাকায় অসাধু ব্যক্তিদের একটি সিন্ডিকেট গড়ে উঠেছে। তারা ‘গ্যাস ফারুক’ নামে এক ব্যক্তির নেতৃত্বে অবৈধভাবে গ্যাস সংযোগ দিচ্ছে। অভিযোগ রয়েছে, এই ফারুক নিজেকে তিতাস গ্যাস অফিসের ঠিকাদার পরিচয়ে গ্রাহকদের কাছ থেকে লাখ লাখ টাকা আদায় করছেন।

তদন্তে আরও জানা যায়, রাতে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে এসব অবৈধ সংযোগ স্থাপন করা হয়। এতে করে একদিকে গ্যাস কোম্পানির আর্থিক ক্ষতি হচ্ছে, অন্যদিকে বাসাবাড়িতে ঘটছে নানা ধরনের দুর্ঘটনা। অবৈধভাবে গ্যাস নেওয়া ও ব্যবহার করার ফলে প্রায়ই গ্যাস লিক হয়ে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে।

স্থানীয়দের অভিযোগ, ফারুক ও তার সহযোগীরা বহু বছর ধরে এ ধরনের অবৈধ কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে।তাতে প্রতিনিয়ত বাড়ছে অবৈধ সংযোগের সংখ্যা,ঘটছে নানা দুর্ঘটনা অথচ কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না।

এ বিষয়ে সংশ্লিষ্টদের দাবি, তিতাস গ্যাস কর্তৃপক্ষ ও স্থানীয় প্রশাসনের কঠোর নজরদারি ও অভিযান না চালালে কুতুবপুরসহ আশপাশের এলাকাগুলোতে বড় ধরনের দুর্ঘটনার ঝুঁকি বাড়বে।

বিশেষজ্ঞদের মতে, এই ধরনের অবৈধ সংযোগ শুধু প্রাণহানি নয়, বরং রাষ্ট্রীয় সম্পদের বিপুল ক্ষতিরও কারণ। তাই দ্রুত অবৈধ গ্যাস সংযোগ বন্ধে প্রশাসনের কঠোর পদক্ষেপ ও স্থানীয় জনগণের সচেতনতা জরুরি।

তথ্যসূত্রঃ জাগো নারায়ণগঞ্জ২৪

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >