নারায়ণগঞ্জ । বুধবার
২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ,
১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশ খেলাফত মজলিস নারায়ণগঞ্জ মহানগরীর মাসিক নির্বাহী বৈঠক অনুষ্ঠিত

নারায়ণগঞ্জ মহানগর শাখার মাসিক নির্বাহী বৈঠকে সংগঠনের দাওয়াতি, তারবিয়্যাতি ও রাজনৈতিক কার্যক্রম জোরদারের লক্ষ্যে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

মঙ্গলবার (২৩ জুন ২০২৬) দুপুর ২টায় ভূইগড়স্থ বাংলাদেশ খেলাফত মজলিস নারায়ণগঞ্জ মহানগর শাখার উদ্যোগে জামিআ দাওয়াতুল কুরআন মিলনায়তনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

মহানগর সভাপতি মাওলানা মামূনুর রশীদ-এর সভাপতিত্বে এবং সহ-সাধারণ সম্পাদক মাওলানা রবিউল ইসলাম-এর সঞ্চালনায় অনুষ্ঠিত বৈঠকে মহানগর শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বৈঠকে সংগঠনের দাওয়াতি ও তারবিয়্যাতি কার্যক্রম আরও বেগবান করা, সাংগঠনিক কার্যক্রম সম্প্রসারণ এবং রাজনৈতিক কর্মসূচি বাস্তবায়নে করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। একই সঙ্গে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আগামী ২৫, ২৬ ও ২৭ জুন অনুষ্ঠিতব্য কেন্দ্রীয় তারবিয়্যাতি সফরে সক্রিয়ভাবে অংশগ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়।

এছাড়া মহানগর শাখার সাংগঠনিক ও প্রচার বিভাগের কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে নির্বাহী সদস্য আবদুল কুদ্দুসকে সাংগঠনিক কার্যক্রমে এবং সহকারী বায়তুলমাল সম্পাদক মাহদী হাসান অভিকে প্রচার বিভাগের বিশেষ দায়িত্ব প্রদান করা হয়।

বৈঠকের শেষপর্বে নগর সহ-সভাপতি হাফেজ মাওলানা আবু সাঈদ মোনাজাত পরিচালনা করেন। দোয়ার মাধ্যমে সভার কার্যক্রম সমাপ্ত ঘোষণা করা হয়।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ >

এই বিভাগের আরও সংবাদ >