নারায়ণগঞ্জের ব্যস্ততম সড়ুক ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে বিআরটিসি বাসের ধাক্কায় শাহাজাদা আল ইমরান (৬৫) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
জানা গেছে, নিহত ব্যক্তি ফতুল্লা থানার কাশিপুর হোসাইনি নগর এলাকার বাসিন্দা।
রবিবার (২৬ অক্টোবর) সন্ধ্যায় ফতুল্লার দেলপাড়া এসবি গার্মেন্টসের সামনে লিংক রোডে এই দুর্ঘটনাটি ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, হোসাইনি নগর এলাকার বাসিন্দা শাহাজাদা আল ইমরান লিংক রোড ধরে মোটরসাইকেল চালাচ্ছিলেন। এসময় একটি বিআরটিসি বাস পেছন থেকে তাকে ধাক্কা দিলে তিনি ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন।

ফতুল্লা থানা ইন্সপেক্টর (তদন্ত) আনোয়ার হোসেন জানিয়েছে, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে এবং দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে।






