নারায়ণগঞ্জ ।
,

ফতুল্লায় গাঁজাসহ কোবরা বাহীনীর তিন সদস্য গ্রেফতার 

নারায়ণগঞ্জের ফতুল্লায় ডিবি পুলিশ অভিযান চালিয়ে তিন কেজি গাঁজাসহ কোবরা বাহীনীর ৩ সদস্যকে গ্রেফতার করেছে।

বুধবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ এন্ড ক্রাইমস) মো.তারিক আল মেহেদী।

এর আগে মঙ্গলবার দুপুর ১২ টার দিকে ফতুল্লার কুতুবাইল কাঠেরপুল এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদকবিরোধী কার্যক্রম জোরদারের লক্ষ্যে নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান, পিপিএম এর নির্দেশে ও ডিবির অতিরিক্ত পুলিশ সুপার হাসিনুজ্জামানের তত্ত্বাবধানে মঙ্গবার দুপুরে ডিবির এসআই মিজানুর রহমান ও মফিজুলের নেতৃত্বে  ফতুল্লার কুতুবাইল কাঠেরপুল এলাকায় অভিযান চালিয়ে কোবরা বাহীনীর সদস্য উজ্জ্বল গাজী, রাসেল আঁকন ও সানি নামে তিনজনকে গ্রেফতার করে। এসময় তাদের কাছ থেকে তিন কেজি গাঁজা উদ্ধার করা হয়।

এবিষয়ে ডিবির অতিরিক্ত পুলিশ সুপার হাসিনুজ্জামান জানান, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আইনানুগ ব্যবস্থা গ্রহণপূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। তিনি আরো জানান,মাদকমুক্ত সমাজ গঠনে পুলিশের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >