নারায়ণগঞ্জ ।
,

ফতুল্লায় ভাড়াটিয়া তরুণীকে ধর্ষণের অভিযোগে বাড়িওয়ালার ছেলে আটক

নারায়ণগঞ্জের ফতুল্লার দক্ষিণ সস্তাপুরে ১৮ বছর বয়সী এক ভাড়াটিয়া তরুণীকে ধর্ষণের অভিযোগে বাড়িওয়ালার ছেলে জুবায়ের আহমেদকে (২৪) গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাতে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) সহায়তায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার জুবায়ের দক্ষিণ সস্তাপুর এলাকার লোকমান শিকদারের ছেলে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে ফতুল্লা মডেল থানা পুলিশ।

ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন জানান, ওই তরুণী তার স্বামীর সঙ্গে জুবায়েরদের বাড়িতে ভাড়া থাকতেন। তার স্বামী একটি পোশাক কারখানায় চাকরি করেন।

পুলিশের ভাষ্য অনুযায়ী, সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে তরুণীর স্বামী কর্মস্থলে ছিলেন। সে সময় বাড়িতে জুবায়ের ছাড়া পরিবারের অন্য কোনো সদস্য ছিলেন না। বাড়ি ফাঁকা থাকার সুযোগে জুবায়ের তরুণীর মুখ চেপে ধরে টেনেহিঁচড়ে নিজের কক্ষে নিয়ে যান। সেখানে তাকে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ করেন ওই তরুণী।

বিষয়টি জানাজানি হওয়ার পর রাত ১টার দিকে এসআরবির সহায়তায় অভিযান চালিয়ে জুবায়েরকে গ্রেপ্তার করা হয়। অভিযোগের বিষয়ে আইনগত প্রক্রিয়া চলছে।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >