নারায়ণগঞ্জ ।
,

নারায়ণগঞ্জের শীর্ষ সন্ত্রাসী ‘মেন্টাল মানিক’ গ্রেপ্তার

নারায়ণগঞ্জের ফতুল্লায় তালিকাভুক্ত সন্ত্রাসী ও একাধিক মামলার আসামি ‘মেন্টাল মানিক’ ওরফে নয়নকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (৩০ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার কুতুবপুর ইউনিয়নের সাইনবোর্ড শান্তিধারা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, মাদক ব্যবসার সঙ্গে জড়িত হিসেবে পরিচিত মানিককে বেশ কিছুদিন ধরে খুঁজছিল পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে তার অবস্থান নিশ্চিত হয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। মানিক ফতুল্লা এলাকার চিহ্নিত সন্ত্রাসী। এর আগে জমি দখলকে কেন্দ্র করে একটি ঘটনায় প্রকাশ্যে অস্ত্র হাতে গুলি ও মহড়া দিতে দেখা যায় তাকে। গ্রেপ্তারের সময় তার কাছ থেকে ৫০০ পিস ইয়াবা ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। জব্দ করা মালামাল থানার জব্দ তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।ফতুল্লা থানার উপপরিদর্শক (এসআই) খালেদুজ্জামান বলেন, ‘তার বিরুদ্ধে আমরা তিনটি মামলা পেয়েছি। এর মধ্যে একটি অস্ত্র, একটি ইয়াবা এবং আরেকটি মারামারি সংক্রান্ত মামলা। মামলায় তাকে আদালতে পাঠানো হবে। বাকি মামলাগুলোতে সংশ্লিষ্ট তদন্ত কর্মকর্তারা তাকে গ্রেপ্তার দেখাবেন।’

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ >

এই বিভাগের আরও সংবাদ >