কুতুবপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম সম্পাদক ইয়াসিন রহমান সুমনের মেয়ের অকাল মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুল আলম সেন্টু।
এক শোকবার্তায় চেয়ারম্যান মনিরুল আলম সেন্টু শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেন। একই সঙ্গে তিনি শোকাহত পরিবারের সদস্যদের এই অপূরণীয় ক্ষতি ধৈর্য ও সাহসের সঙ্গে মোকাবিলা করার শক্তি কামনা করেন।







