নারায়ণগঞ্জ ।
,

ফতুল্লায় গণঅভ্যুত্থানে থানা থেকে লুট হওয়া পিস্তল ও সরঞ্জাম উদ্ধার

নারায়ণগঞ্জের ফতুল্লায় জুলাই গণঅভ্যুত্থানের সময় থানা থেকে লুট হওয়া একটি বিদেশি পিস্তলসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেছে র‌্যাব-১১।

রবিবার (১৬ আগস্ট) সকালে র‌্যাব-১১ সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। এর আগে মধ্যরাতে ফতুল্লা থানার কাঠেরপুল এলাকার একটি নির্মাণাধীন ভবনের ছাদে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় এসব আলামত উদ্ধার করা হয়।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ছিনতাই ও মাদকের আড্ডা হিসেবে ব্যবহৃত ওই ভবনে অভিযান চালানো হয়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে দুর্বৃত্তরা পালিয়ে গেলেও তল্লাশি চালিয়ে একটি টাইপ-৫৪ (৭.৬২) পিস্তল, একটি ম্যাগাজিন, চারটি সিসি ক্যামেরা, দুটি গুলতি এবং একটি হ্যান্ড মাইক উদ্ধার করা হয়।

র‌্যাব-১১ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার নাঈম উল হক জানান, উদ্ধারকৃত অস্ত্রটি গণঅভ্যুত্থানের সময় থানা থেকে লুট হওয়া। আলামতগুলো পরবর্তী আইনি ব্যবস্থার জন্য ফতুল্লা মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >