নারায়ণগঞ্জের ফতুল্লার দেলপাড়া এলাকায় আলোচিত জাহাঙ্গীর আলম জনি হত্যা মামলার পলাতক আসামীদের দ্রুত গ্রেফতারের দাবীতে মানববন্ধন করেছে নিহতের স্বজন ও এলাকাবাসি।
আজ বৃহস্পতিবার (৯ জুলাই) সকালে নারায়ণগঞ্জ আদালতের সামনে এলাবাসির ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মানববন্ধনে বক্তারা বলেন, নৃশংস ভাবে এবং পরিকল্পিত ভাবে হত্যা করে একজন আসামি ছাড়া এখনো পলাতক রয়েছে জাহাঙ্গীর আলম জনি’র খুনিরা। তাদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হলে খুনের প্রকৃত রহস্য উন্মোচন হতো।
তাছাড়া খুনি ফারজানা আক্তার মুন্নি আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়ে নিজের অপরাধ ইতিমধ্যে স্বীকার করেছে। তাঁকে রিমান্ডে এনে এই নৃশংস হত্যা কান্ডের সাথে জড়িত প্রকৃত অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা প্রশাসনের করা উচিত। এই হত্যা কান্ডের সাথে জড়িত হাফসা আক্তার শৈলী, মো. সৈকত, লিংকন, আমিনা বেগম সহ অজ্ঞাত পলাতক খুনিরা এখনো অধরাই রয়েছে। পুলিশ সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অদৃশ্য কারণে কেন অন্যান্য আসামিদের গ্রেফতার করছে না যা এখন জনমনে নেতিবাচক প্রশ্নবিদ।
বক্তারা আরও বলেন, আগামী ২৪ ঘন্টার মধ্যে এই হত্যাকান্ডের সাথে জড়িত বাকি আসামীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য দাবি জানাই। অন্যথায় জনি হত্যার বিচারের দাবীতে ফতুল্লা মডেল থানা ঘেরাও করার আল্টিমেট দিয়া হয় মানববন্ধন থেকে।
মানববন্ধনে উপস্থিত ছিলেন, নিহত জাহাঙ্গীর আলম জনি’র পিতা মো. আবদুল শুক্কুর মিয়া, বোন জামাই মো. আল আমিন, ভাই এম তানভীর, চাচা মিলন মিয়া, প্রতিবেশী আবু বক্কর সিদ্দিক সহ বৃহত্তর দেলপাড়া এলাকার মানুষ ও নিহতের স্বজনেরা।





