নারায়ণগঞ্জ । রবিবার
২৪শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ,
১০ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিশু ধর্ষণের সেই যুবককে গণপিটুনি এলাকাবাসীর

নারায়ণগঞ্জে ছয় বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে হিরু নামে এক যুবককে গণপিটুনি দিয়েছে এলাকাবাসী। নারায়ণগঞ্জ সদর উপজেলার বক্তাবলী ইউনিয়নে শুক্রবার (২২ মে) মধ্যরাতে এ ঘটনা ঘটে।

ওই যুবককে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।

তবে বর্তমানে ওই যুবক বেঁচে আছেন, নাকি মারা গেছেন তা নিশ্চিত করতে পারেনি পুলিশ।

এ ছাড়া অপর অভিযুক্ত সোহেলকে রাতেই পুলিশ আটক করেছে। তাকে থানায় নেওয়া হয়েছে। ধর্ষণের বিষয়ে ফতুল্লা মডেল থানায় ভুক্তভোগী শিশুর মা একটি অভিযোগ দায়ের করেছেন।

এর আগে শুক্রবার সন্ধ্যায় ওই এলাকায় ছয় বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ ওঠে একই এলাকার হিরো ও সোহেলের বিরুদ্ধে। ঘটনার খবর এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। পরে এলাকাবাসী খোঁজাখুঁজি করে হিরোকে পেয়ে আটক করে। তবে অপর অভিযুক্ত সোহেল পালিয়ে যায়।

জানা গেছে, পুলিশ রাতে ওই যুবককে আটক করতে গেলে এলাকাবাসী বাধা দেয়। তাকে আটক করে গণপিটুনি দেয় স্থানীয়রা। রাত ২টার দিকে পুলিশ ওই যুবককে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নেওয়া হয়।

স্থানীয়রা জানান, সন্ধ্যার দিকে শিশুটি বাড়ির পাশে খেলাধুলা করছিল। পরে তাকে কৌশলে ডেকে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয়। কিছু সময় পর শিশুটির শারীরিক অবস্থার অবনতি হলে পরিবারের সদস্যরা বিষয়টি টের পান। পরে গুরুতর অসুস্থ অবস্থায় শিশুটিকে প্রথমে মুন্সীগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হয়।

শিশুটির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান মুন্সীগঞ্জ সদর হাসপাতালের চিকিৎসক। বর্তমানে শিশুটি সেখানে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে বলে জানা গেছে।

ঘটনার খবর এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। এলাকাবাসী দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। তারা বলেন, এমন ন্যক্কারজনক ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।

এদিকে আইনশৃঙ্খলা বাহিনী অভিযুক্তদের আটকের জন্য অভিযান চালাচ্ছে বলে জানা গেছে।

তবে এ বিষয়ে নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদীর কাছে জানতে চাইলে তিনি এশিয়া পোস্টকে বলেন, অভিযুক্ত একজনকে এলাকাবাসী আটক করেছে। আমাদের পুলিশ সেখানে গেছে, কিন্তু এলাকাবাসী পুলিশকে ঢুকতে দিচ্ছে না। আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করছি, পরবর্তী সময়ে বিস্তারিত জানানো হবে।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >