নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী এর নির্দেশনায় ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহবুব আলম এর তত্ত্বাবধানে বিশেষ অভিযান পরিচালনা করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ।
অভিযানে এসআই (নিঃ) মোঃ জহিরুল ইসলাম এর নেতৃত্বে একদল চৌকস পুলিশ সদস্য ০৮ মে ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৮টা ৩৫ মিনিটে ফতুল্লা থানাধীন পূর্ব ইসদাইর রেললাইন সংলগ্ন নূরে আলম সিদ্দিকীর টিনশেড বাড়িতে অভিযান চালায়।
এসময় ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট, ১০০০ পুড়িয়া হেরোইন, ৪৫০ পুড়িয়া গাঁজা এবং মাদক বিক্রির নগদ ১৩ হাজার ২০০ টাকাসহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন
১. জুয়েল (২৩), পিতা মৃত শফিক, মাতা তাছলিমা, স্থায়ী ঠিকানা লালমনিরহাট সদর।
২. মোঃ রমজান (২১), পিতা বাদশা, মাতা নিলুফা বেগম, পূর্ব ইসদাইর, ফতুল্লা।
পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
ফতুল্লা মডেল থানা পুলিশ জানিয়েছে, মাদকসহ সকল ধরনের অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে।








