নারায়ণগঞ্জের ফতুল্লা মডেল থানা পুলিশ ২৫ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী মহোদয়ের নির্দেশনায় ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ মাহবুব আলম এর তত্ত্বাবধানে এএসআই (নিঃ) মোঃ জুয়েল রানা’র নেতৃত্বে একটি আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।
পুলিশ জানায়, ০৪/০৫/২০২৬ খ্রিস্টাব্দ বিকেল আনুমানিক ৪টা ৫০ মিনিটে ফতুল্লা থানাধীন শাসনগাঁও হাবিবুল্লাহ ব্রিজ সংলগ্ন মনতাহা এমব্রয়ডারি (হাজী রহমানের বাড়ি) ফ্যাক্টরির ভিতরে অভিযান চালানো হয়। এ সময় মোঃ তুহিন (২৮) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করা হয় এবং তার হেফাজত থেকে ২৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত তুহিনের স্থায়ী ঠিকানা গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলায় হলেও বর্তমানে তিনি ফতুল্লার শাসনগাঁও এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।
পুলিশ আরও জানায়, তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এবং তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
মাদকসহ সকল ধরনের অপরাধ দমনে ফতুল্লা মডেল থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।







