নারায়ণগঞ্জ । শুক্রবার
২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ,
১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৬ উপলক্ষে বন্দরে ৭দিন ব্যাপী কর্মসূচী শুরু

বন্দর প্রতিনিধি:  জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৬ উপলক্ষে বন্দরে  ৭দিন ব্যাপী কর্মসূচী শুরু হয়েছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বৃহস্পতিবার বেলা ১২টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ কর্মসূচি উদ্ধোধন করা হয়।
কর্মসূচির উদ্বোধন র্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্দর উপজেলা পরিষদের নির্বাহী অফিসার শিবানী সরকার। 

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ রাজিউর রহমানের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন উপজেল আবাসিক মেডিকেল অফিসার ডাঃ আলাউল কবির দিপু, মেডিকেল অফিসার মেহেদি হাসান, পরিবার পরিকল্পনা কর্মকর্তা সদানন্দ রায়, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আজমল হোসেন, সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জাকির হোসেন, মহিলা  বিষয়ক কর্মকর্তা পারভীন আক্তার, দৈনিক বিজয় পত্রিকার সম্পাদক সাব্বির আহমেদ সেন্টু, প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক শাহানাজ সুলতানা,খোরশেদ আলম,শিক্ষক মোঃ দিদার হোসেন
পরে এম আর ক্যাম্পেইন ২০২৬ এর আওতায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেের উদ্যোগে লেভেল কো-অর্ডিনেশন মিটিং অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথির বক্তব্যে শিবানী সরকার বলেন, সকল রোগ নির্মূলের প্রধান হাতিয়ার হচ্ছে সচেতনতা। হাম-রুবেলা ঠেকাতে সবাইকে সতর্ক থাকতে হবে। যেখানে করোনার মতো ভয়াল রোগের মোকাবেলা সহজেই করতে পেরেছি সেখানে হাম-রুবেলা প্রতিরোধ আরো অনেক সহজ।  সভা দুটি পরিচালনা করেন উপজেলা এমপিআই মাহাবুব হাসান।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ >

এই বিভাগের আরও সংবাদ >