বন্দরে ২০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ রতন মিয়া (৫৮) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃত মাদক ব্যবসায়ী রতন মিয়া বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের ২নং মাধবপাশা এলাকার মৃত নুরুল হক মিয়ার ছেলে।
এ ব্যাপারে মদনগঞ্জ ফাঁড়ী উপ পরিদর্শক জালাল উদ্দিন বাদী হয়ে বন্দর থানায় মাদক আইনে মামলা রুজু করেছে পুলিশ। ধৃতকে মঙ্গলবার (২১শে এপ্রিল) দুপুরে উল্লেখিত মাদক মামলায় আদালতে প্রেরন করা হয়।
এর আগে গত সোমবার (২০শে এপ্রিল) রাত ৮টায় বন্দর উপজেলার ২নং মাধবপাশা এলাকায় অভিযান চালিয়ে উল্লেখিত ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ




