নারায়ণগঞ্জ । বৃহস্পতিবার
১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ,
৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

বন্দরে বিভিন্ন ওয়ারেন্টে গ্রেপ্তার-৮

বন্দরে বিভিন্ন মামলার ওয়ারেন্টভূক্ত ৮ পলাতক আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতরা হলো বন্দর থানার দড়ি সোনাকান্দা এলাকার নাসির উদ্দিন সরকারের ছেলে ওয়ারেন্টভূক্ত আসামী দিপু (২৫) একই থানার শ্রীরামপুর এলাকার হাফিজুর হকের ছেলে রনী (২৪) তাজপুর এলাকার কেরামত আলী মিয়ার ছেলে রনী (৩২) বন্দর বৌবাজার এলাকার আনোয়ার মিয়ার ছেলে মাহিন (২৫) বন্দর শাহীমসজিদ এলাকার মৃত মানিক মিয়ার ছেলে রাতুল (২৬) মনারবাড়ী এলাকার রফিকুল ইসলামের ছেলে সোহেল ওরফে মোটা সোহেল (২৮) দড়ি সোনাকান্দা এলাকার সোহেল মিয়ার ছেলে আল আমিন (৩০) ও পুরান বন্দর চৌধুরীবাড়ী এলাকার মোফাজ্জল মিয়ার ছেলে রাকিব (২২)। ধৃতদের সোমবার (১৩ এপ্রিল) দুপুরে উল্লেখিত ওয়ারেন্টে আদালতে প্রেরণ করা হয়েছে। এর আগে গত রোববার (১২ এপ্রিল) রাতে বন্দর থানার বিভিন্ন এলাকায় পৃথক ওয়ারেন্ট তামিল অভিযান চালিয়ে এদেরকে গ্রেপ্তার করা হয়।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ >

এই বিভাগের আরও সংবাদ >