নারায়ণগঞ্জ । বৃহস্পতিবার
১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ,
৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

বন্দরে জমি সংক্রান্ত বিরোধের জের  পুকুরে বিষ প্রয়োগ করে ১০ লাখ টাকা মাছ হত্যার অভিযোগ

বন্দর প্রতিনিধি: বন্দরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে পুকুরে বিষ প্রয়োগ করে  বিভিন্ন প্রজাতির  প্রায় ১০ লাখ টাকা মাছ হত্যা করার অভিযোগ পাওয়া গেছে  প্রতিপক্ষ ভূমিদৎসু  আলমগীর ও সাদ্দাম গং বিরুদ্ধে। এ ব্যাপারে ক্ষতিগ্রস্থ খামার মালিকের স্ত্রী মিনারা বেগম বাদী হয়ে বুধবার (৮ এপ্রিল) রাতে উল্লেখিতদের নামে বন্দর থানায় এ অভিযোগ দায়ের করেন তিনি। এর আগে গত শুক্রবার (৩ এপ্রিল) রাতে যে কোন সময়ে বন্দর উপজেলার ধামগড় ইউনিয়নের জাঙ্গাল এলাকায় এ ঘটনাটি ঘটে।


জানা গেছে, বন্দর উপজেলার ধামগড় ইউনিয়নের জাঙ্গাল এলাকার হাজী আব্দুল বাতেন মিয়ার সাথে একই এলাকার ইজ্জত আলী ছেলে আলমগীর ও একই এলাকার সেরাজ উদ্দিন মিয়ার ছেলে সাদ্দাম ও সুমন গংদের সাথে দীর্ঘ দিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলছিল। উক্ত বিরোধের জের ধরে গত শুক্রবার রাতে যে কোন সময় উল্লেখিত ভূমিদৎসুরা হাজী আব্দুল বাতেন মিয়ার মালিকানাধীন ৯০ শতাংশ পুকুরে বিষ প্রয়োগ করে  রুই, কাতল, গ্লাসকার্প ও পাঙ্গাসসহ বিভিন্ন প্রজাতি মাছ হত্যা করে প্রায় ১০ লাখ টাকা ক্ষতিসাধন করে। ভূমিদৎসুদের আগ্রাসি কবল থেকে রেহাই পাওয়ার জন্য জেলা পুলিশ সুপার ও বন্দর থানার ওসি জরুরী হস্তক্ষেপ কামনা করেছে ক্ষতিগ্রস্থ খামার মালিকসহ তার পরিবার

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ >

এই বিভাগের আরও সংবাদ >