নারায়ণগঞ্জ । বৃহস্পতিবার
১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ,
৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

বন্দরে চাঁদা না পেয়ে ভাঙ্গারী ব্যবসায়ী সুমনকে কুপিয়ে জখম

বন্দরে দাবিকৃত ২০ হাজার টাকা চাঁদা না পেয়ে সুমন (৪০) নামে এক ভাঙ্গারী ব্যবসায়ীকে কুপিয়ে রক্তাক্ত জখম করেছে  ছিচকে সন্ত্রাসীরা। স্থানীয়রা আহতকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে বন্দর স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেছে। আহত ভাঙ্গারী ব্যবসায়ী সুমন বন্দর খেয়াঘাট ৫নং গলি এলাকার মোকসেদ আলী বেপারী ছেলে।

এ ব্যাপারে আহত ভাঙ্গারী ব্যবসায়ী সুমন মিয়া প্রাথমিক চিকিৎসা নিয়ে ঘটনার ওই দিন রাতে স্থানীয় সন্ত্রাসী  রাব্বী, মাজহারুল, রাসেলের নাম উল্লেখ্য করে আরো ৪/৫ জনকে অজ্ঞাত আসামী করে বন্দর থানায় এ অভিযোগ দায়ের করে তিনি। এর আগে রোববার (২২ ফেব্রুয়ারী) বিকেল ৪টায় বন্দর খেয়াঘাটস্থ উল্লেখিত ভাঙ্গারী দোকানের ভিতরে চাঁদার দাবিতে এ সন্ত্রাসী হামলার  ঘটনাটি ঘটে।

জানা গেছে, বন্দর আমিন আবাসিক এলাকার আব্দুল মতিন মিয়ার সন্ত্রাসী ছেলে রাব্বী ও তার সহযোগী একই এলাকার মাজহারুল ও রাসেল গত ৫ আগস্টের পর  বিএনপি সেজে এলাকার নিরহ মানুষদের বিভিন্ন ভয় দেখিয়ে  জোর পূর্বক চাঁদার টাকা আদায় করে আসছে। এর ধারাবাহিকতা  উল্লেখিত  বিবাদীগন দীর্ঘ দিন ধরে ভাঙ্গারী ব্যবসায়ী সুমনের  নিকট ২০ হাজার টাকা চাঁদা দাবী করে আসছে। ভাঙ্গারী দোকানী চাঁদা দিতে অপারগতা প্রকাশ করলে ওই সময় উল্লেখিত চাঁদাবাজরা ক্ষিপ্ত হয়ে  ভাঙ্গারির দোকান পরিচালনা করতে দিবে না বলিয়া হুমকি প্রদান করে। এর ধারাবাহিকতা রোববার বিকেল ৪টায় উল্লেখিত বিবাদীগনসহ অজ্ঞাত নামা ৪/৫ জন  পূর্ব পরিকল্পিত ভাবে  বে-আইনী জনতায় দেশীয় অস্ত্র-শস্ত্রে সজ্জিত হয়ে সুমন মিয়ার ভাঙ্গারী দোকানী অনাধিকার প্রবেশ করে পুনরায় ২০ হাজার টাকা চাঁদা দাবি করে। ওই সময় ভাঙ্গারী দোকানী চাঁদা দিতে অপারগতা প্রকাশ করলে ওই সময় চাঁদাবাজ রাব্বী, মাজহারুল ও রাসেল অজ্ঞাত নামা ৪/৫ জন সন্ত্রাসী ক্ষিপ্ত হয়ে দোকান ভাংচুরসহ দোকান মালিক সুমনকে এলোপাথারী মারপিট শুরু করে। ওই সময় ১নং বিবাদী রাব্বী  তার হাতে থাকা সুইচ গিয়ার চাকু দিয়ে হত্যার উদ্দেশ্যে কপালের বাম পাশে ঘাই মারিয়া গুরুত্বর কাটা রক্তাক্ত জখম করে। ২নং বিবাদী মাজহারুলের নিকট থাকা চাপাতি দিয়ে হাতের তালুকে কোপ মারিয়া কাটা রক্তাক্ত জখম করে পালিয়ে যায়।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ >

এই বিভাগের আরও সংবাদ >