নারায়ণগঞ্জ । রবিবার
৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

বন্দরে মাসুমুজ্জামান মাসুমের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরন

বন্দরে শুভকরদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি ও  লায়ন ইন্টারন্যাশনাল এর  জেলা গভর্নর সমাজ সেবক মাসুমুজ্জামান মাসুমের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরন করা হয়েছে।  শুক্রবার (২ ডিসেম্বর) বিকেলে  বন্দরের  শুভকরদী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে অসহায়দের মাঝে  তিন শতাধিক  কম্বল বিতরণ করা হয় ।

কম্বল বিতরণ কালে তিনি বলেন, শীত ঝেঁকে বসছে। শীতের তীব্রতা বেড়ে যাওয়ার কারনে অসহায় মানুষেরা শীতবস্ত্র অভাবে প্রচন্ড কষ্টের মধ্যে দিন কাটাচ্ছে। আমি সমাজের বিত্তবানদের কাছে আহবান জানাব  অপনারাও  অসহায়দের পাশে দাঁড়ান। আপনারা  সাহায্যের হাত বাড়িয়ে দিলে অসহায়রা এ শীতের কষ্ট থেকে মুক্তি পাবে।

কম্বল বিতরণ কালে ওই সময় উপস্থিত ছিলেন  কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের মেম্বার মফিজুল ইসলাম, সমাজ সেবক  তাজ মোহাম্মদ,আল মামুন সাবেক সেনা কর্মকর্তা সিদ্দিক মিয়া প্রমূখ উপস্থিত ছিলেন। পরে তিনি স্থানীয় এলাকায় একটি ক্রিকেট টুর্নামেন্টের শুভ উদ্ধোধন করেন।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ >

এই বিভাগের আরও সংবাদ >