নারায়ণগঞ্জ । মঙ্গলবার
১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ,
২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

বন্দরে আ.লীগ নেতা মজিবুর গ্রেপ্তার

নারায়ণগঞ্জের বন্দর থানার পুলিশ বৃহস্পতিবার রাতে বিশেষ অভিযান চালিয়ে বন্দর খেয়াঘাটে বৈষম্যবিরোধী আন্দোলনরত ছাত্রদের ওপর হামলার অভিযোগে আওয়ামী লীগ নেতা মজিবুর রহমান (৪৮) কে গ্রেপ্তার করেছে। মজিবুর রহমান বন্দর উপজেলার মদনপুর ইউনিয়নের দেওয়ানবাগ পশ্চিমপাড়ার মৃত মানিক মিয়ারের ছেলে।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারের পর শুক্রবার (৩১ অক্টোবর) দুপুরে তাকে বন্দর থানায় দায়ের করা ১১(৯)২৪ নং মামলায় নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।

মামলার তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ৪ আগস্ট সকাল ১১টায় বন্দর খেয়াঘাটে আন্দোলনরত ছাত্রদের ওপর আওয়ামী লীগ ও যুবলীগ নেতারা সন্ত্রাসী হামলা চালিয়েছিলেন। তদন্তে মজিবুর রহমানের সম্পৃক্ততা পাওয়ায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ আরও জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য আসামিদের গ্রেপ্তারের জন্য অভিযান এখনো চলমান।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ >

এই বিভাগের আরও সংবাদ >