নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান মহোদয়ের দিক-নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার “খ” সার্কেল জনাব দীপংকর ঘোষের প্রত্যক্ষ নেতৃত্বে এবং বন্দর থানার অফিসার ইনচার্জ মোঃ জামাল উদ্দিন এর অংশগ্রহনে মাদক, কিশোর গ্যাং, ছিনতাইকারী ও অবৈধ অস্ত্র উদ্ধার সংক্রান্তে এক বিশেষ অভিযান পরিচালিত হয়।
এসআই (নিঃ)/ মোঃ আবদুল আলীম সঙ্গীয় ফোর্সের সহায়তায় ইং ২৩/০৯/২০২৬ তারিখ রাত ২৩.১০ ঘটিকার সময় বন্দর থানাধীন এসিরোড লস্করচর মদনগঞ্জ সাকিনস্থ আসামীর নিজ বাড়ী হইতে বন্দর থানার, এফআইআর নং-৬০, তারিখ- ৩১ জুলাই, ২০২৬; জি আর নং-৩২০, তারিখ- ৩১ জুলাই, ২০২৬; সময়- ১২:৩০ ঘটিকা ধারা- ৯/১০/১১/১২ সন্ত্রাস বিরোধী আইন, ২০০৯; এর তদন্তে সন্দিগ্ধ আসামী ০১। মোঃ জাহাঙ্গীর আলম খায়ের (৫১) (১৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক) পিতা- মৃত জুলকদর মিয়া, মাতা- তাহেরুন নেছা, সাং- ২১৩ এসিরোড লস্করচর মদনগঞ্জ, থানা-বন্দর, জেলা-নারায়ণগঞ্জ‘কে গ্রেফতার করা হয়। গ্রেফতারী পরোয়ানা মূলে ০২। মোসাঃ সোহাগী বেগম, পিতা-আব্দুর রশিদ, সাং-ডইরার বাড়ী, থানা-বন্দর, জেলা-নারায়ণগঞ্জ, ০৩। সেলিনা, পিতা-মোনাফ, স্বামী-অহিদুল্লাহ, সাং-চাপাতলী, পোঃ-মদনপুর, থানা-বন্দর, জেলা-নারায়ণগঞ্জদের’কে গ্রেফতার করা হয়। ইং ২৪/০৯/২০২৬ খ্রি. রাতের বেলা বন্দর থানা এলাকায় অভিযান পরিচালনা করে মাদক সেবনরত অবস্থায় ০২ (দু্ই) জন মাদকসেবীদ্বয়‘কে গ্রেফতার করা হয়। সর্বমোট ০৫ (পাঁচ) জন আসামীদের‘কে গ্রেফতার পূর্বক আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। মাদকসহ যেকোন অপরাধ দমনে বন্দর থানা পুলিশের অভিযান অব্যাহত আছে।




